Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা

Icon

ফতুল্লা প্রতিনিধি

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২২, ০৫:৫০ পিএম

ফতুল্লায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা
Swapno

ফতুল্লার পাগলায় অভিযান চালিয়ে ৩টি প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর নারায়ণগঞ্জ। ১৮ এপ্রিল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর নারায়ণগঞ্জের সহকারী পরিচালক মো: সেলিমুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে জেলা ক্যাব’র প্রতিনিধি ও জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

 

এ বিষয়ে সেলিমুজ্জামান জানান, নারায়ণগঞ্জ সদর উপজেলার পাগলা বাজার এলাকায় নিত্যপ্রয়াজনীয় পণ্যের বাজার মনিটরিং করা হয়। এসময় ফ্রিজে পচাঁ বাসি খাবার এবং অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য সামগ্রী তৈরীর জন্য পাগলা বাজারে অবস্থিত রূপসী বাংলা হোটেলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩  ধারায় ২ হাজার টাকা, ভাই ভাই হোটেলকে ৪৩ ধারায় ২ হাজার টাকা এবং সোনারগাঁ রেস্তোরাকে ৪৩ ধারায় ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন