Logo
Logo
×

নগরের বাইরে

বক্তাবলী খেয়াঘাটে জেটি নির্মাণ না করায় পল্টুনে ঝুঁকি নিয়ে পারাপার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২২, ০৬:২২ পিএম

বক্তাবলী খেয়াঘাটে জেটি নির্মাণ না করায় পল্টুনে ঝুঁকি নিয়ে পারাপার
Swapno

বক্তাবলী খেয়াঘাটে জেটি নির্মাণ না করায় ফেরীর পন্টুন দিয়ে ঝুকি নিয়ে যাত্রীরা পারাপার করছে বলে অভিযোগ পাওয়া গেছে। জানা যায়,গত ১৪ এপ্রিল বক্তাবলী গুদারাঘাটের ইজারা পান আবজাল হোসেন ভূইয়া।তিনি গত ১৩ এপ্রিল রাত ১২ টায় গুদারাঘাটের ইজারা বুঝে নিলেও ভেংঙ্গে যাওয়া জেটি নির্মান না করে ফেরীর পন্টুন দিয়ে যাত্রীদের উঠানামা করাচ্ছেন।

 

এতে করে ফেরীতে উঠানামারত ভারী যানবাহনের কবলে পড়ে যেকোন সময় বড়ধরনের দূর্ঘটনা ঘটে যেতে পারে।রহমত আলী ও বাদশা নামে যাত্রীরা ক্ষোভ প্রকাশ করে বলেন,নতুন ইজারাদার ঘাটে এলেও এখনো পর্যন্ত আমাদের ট্রলারে উঠানামা করার জন্য পূর্বে স্থাপিত জেটি সংস্কার না করায় জীবনের ঝুঁকি নিয়ে ফেরীর পন্টুন দিয়ে আমাদের ট্রলারে উঠানামা করতে হচ্ছে।

 

এতে করে ফেরীতে উঠানামা রত ভারী যানবাহনের কবলে পড়ে যে কোন মুর্হুতে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক যাত্রীরা জানান,ঘাটের সাথে সংযুক্ত এক ইউপি মেম্বার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দেন ঘাটের যে কোন সমস্যা সমাধানে জানাতে। অথচ জেটি ভেঙ্গে গেলেও তারা সেটি পূর্নমেরামতের কোন উদ্যোগ না নিয়ে আমাদের ঝুঁকির মধ্যে ফেলে দিয়ে ট্রলারে উঠানামা করতে হচ্ছে। যাত্রীদের জীবন হানির ও ঝুঁকির কথা ভেবে দ্রুত জেটি সংস্কার করার জন্য ঘাট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন যাত্রীগণ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন