কেএম উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটিরসভাপতি নির্বাচিত হলেন মান্নান
ফতুল্লা প্রতিনিধি
প্রকাশ: ২০ এপ্রিল ২০২২, ০৭:০৯ পিএম
ফতুল্লার ঐতিহ্যবাবাহী বিদ্যাপিঠ মুসলিমনগর কেএম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন সম্পন্ন হয়েছে। সরকারী বিধি অনুযায়ী বিদ্যালয় পরিচালনার জন্য ফতুল্লা থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক,
মুসলিমনগর আদর্শ পাঠাগারের সভাপতি, মুসলিমনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি বিশিষ্ঠ শিক্ষানুরাগী ও সমাজ সেবক এমএ মান্নান ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। ১৯ এপ্রিল মঙ্গলবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে মুসলিমনগর কেএম উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচনের লক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বিদ্যালয়ের দাতা সদস্য মোঃ বিল্লাল হোসেন বর্তমান এড হক কমিটির সভাপতি এম এ মান্নানের নাম প্রস্তাব করলে অভিভাবক সদস্য কাজী মোঃ মুসলিম সমর্থন করেন। এ সময় উপস্থিত সকল সদস্য কন্ঠ ভোটে সভাপতি পদে এমএ মান্নান কে সমর্থন করেন। বিদ্যালয়ের অন্য সদস্যরা হলেন, দাতা সদস্য মোঃ বিল্লাল হোসেন, অভিভাবক সদস্য কাজী মো.মুসলিম, মো. জহিরুল ইসলাম,
মো. রুহুল আমিন, মো.শাহেদ আলী, সংরক্ষিত মহিলা সদস্য দুলারী জাহান, শিক্ষক প্রতিনিধি মোঃ মাহবুবুর রহমান কামাল, মো. আসাদ উল্লাহ, রাবিয়া খাতুন। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন এইচএমএ মালেক,একাডেমিক সুপার ভাইজার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, সদর, নারায়ণগঞ্জ।নির্বাচনের সার্বিক দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সচিব একেএম ইব্রাহীম ।


