সৈয়দপুর বঙ্গবন্ধু স্কুলের অডিটরিয়ামে শিক্ষার্থীদের দুর্ভোগ
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২০ এপ্রিল ২০২২, ০৭:১৩ পিএম
নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগনর ইউনিয়নে অবস্থিত সৈয়দপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের “বঙ্গবন্ধু অডিটরিয়াম” এর নির্মাণ কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, গত ২০২০ সালে নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ একে.এম সেলিম ওসমান নিজ অর্থায়নে সৈয়দপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধু অডিটরিয়াম নির্মাণ কাজের জন্য প্রায় সাতাশি লাখ টাকা অনুদান দেন।
সেই সময় অত্র বিদ্যালয়ের সভাপতি জসিম উদ্দিন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যদের বাদ দিয়ে নিজেই বঙ্গবন্ধু অডিটরিয়াম নির্মাণ কাজের তদারকি করেন। পরে জসিম উদ্দিনের নিজ তদারকিতে বঙ্গবন্ধু অডিটরিয়ামটি ২য় তলা পর্যন্ত ভবন নির্মাণ করা হয়। ভবনটির প্রথম তলার উপড়ে ছাদ দিলেও দ্বিতীয় তলায় টিন দিয়ে নির্মাণ করা হয়।
কিন্তু দ্বিতীয় তলা পর্যন্ত ভবনটি পরিপূর্ণ নির্মাণ করা হলেও বতর্মানে অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা অডিটরিয়ামে কোন ধরনের অনুষ্ঠান করতে পারেনা। নির্মাধিন বঙ্গবন্ধু অডিটরিয়ামটিতে বিদ্যালয়ের কোন অনুষ্ঠান করতে গেলে শিক্ষার্থীদের পোহাতে হয় চরম দুর্ভোগ। জানা যায়, বিদ্যালয়ের অডিটরিয়ামটিতে কোন বৈদ্যুতিক পাখার ব্যবস্থা নেই,
এমন কি টয়লেট ব্যবহার করার জন্যও কোন পানির কলের ব্যবস্থা নেই। এই কারনে বিদ্যালয়ের অডিটরিয়ামে কোন ধরনের অনুষ্ঠান করা যায়না। অত্র বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানান, এমপি সাহেব আমাদের অডিটরিয়াম করে দিয়েছেন কিন্তু আমরা সেই অডিটরিয়ামে কোন ধরনের প্রোগ্রাম করতে পারিনা। অডিটরিয়ামের ভেতরে কোন পাখা নেই,
কো বাতিও নেই, সেখানে অনেক গরম। আমরা এই গরমের কারনে সেখানে বসে কোন প্রোগ্রাম করতে পারি না। এবিষয়ে বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সদস্যরা জানান, বিদ্যালয়ের আগের সভাপতি জসিম উদ্দিন অডিটরিয়াম নির্মাণ কাজে দুর্নীতি করেছেন। তিনি আমাদের সকলের পরামর্শ না নিয়ে এবং আমাদেরকে বাদ দিয়ে এই অডিটরিয়াম এর কাজ করেছে।
এখান থেকে তিনি মোটা অংকের টাকা আত্মসাদ করেছেন। আমরা জসিম উদ্দিন এর কাজ থেকে এই নির্মাণ কাজের হিসাব চাই। এই বিষয়ে গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বর্তমানে সৈয়দপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব ফজর আলী জানান, এই অডিটরিয়ামটি নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ একে.এম সেলিম ওসমান নিজ অর্থায়নে করে দিয়েছে।
কিন্তু এই অডিটরিয়ামের ভেতরে লাইট, ফ্যান, টয়লেট, চেয়ার-টেবিল ও পানির কোন ব্যবস্থা নাই। আগের যে সভাপতি ছিল সে এই নির্মাণ কাজের অনিয়ম করেছেন। আমি আমার নিজ অর্থায়নে অডিটরিয়ামে যা কিছু নাই তার ব্যবস্থা করব। এখানে ৭ থেকে ৮ লক্ষ টাকা লাগবে অডিটরিয়ামের লাইট, ফ্যান, টয়লেট, চেয়ার-টেবিল ও পানির কল বসানোর জন্য। বিদ্যালয়ের শিক্ষার্থী ও জনগনের কল্যাণের জন্য সেটা আমি আমার নিজ অর্থায়নে করে দেব।


