Logo
Logo
×

নগরের বাইরে

বাবার কাছ থেকে টাকা আদায়ে অপহরণ নাটক, আটক ৩

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২০ এপ্রিল ২০২২, ০৭:৪৪ পিএম

বাবার কাছ থেকে টাকা আদায়ে অপহরণ নাটক, আটক ৩
Swapno

অপহরণ নাটক সাজিয়ে বাবার কাছ থেকে টাকা আদায় করার চেষ্টার অভিযোগে দুই বন্ধুসহ কিশোরকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকেলে তাদেরকে আটক করে পুলিশ। আটক তিনজনই অনুর্ধ্ব ১৮ বছর বয়সী। তাদের মধ্যে অপহরণ নাটক সাজানো ছেলে সুনামগঞ্জের রাজেন্দ্রগঞ্জ আরসি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। 

 

অন্য দু’জন ফতুল্লার লালখা এলাকার বাসিন্দা এবং কমর আলী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। এই বিষয়ে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) রাশেদুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুরে মনোহর সরকার তার ছেলেকে অপহরণের অভিযোগ দেন। ছেলের মোবাইল নম্বর থেকে ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়।

 

পুলিশ এই অভিযোগের তদন্তে নেমে তথ্য প্রযুক্তির মাধ্যমে জানতে পারেন, অপহরনকারীদের দেওয়া বিকাশ নম্বর অভিযোগকারীর ছেলের এক বন্ধু। বিষয়টি নিশ্চিত হয়ে প্রথমে ওই বন্ধু এবং পরে অন্য বন্ধুকে আটক করে পুলিশ। পরে বন্ধুদের মাধ্যমেই কৌশলে ফোন করিয়ে বাদীর ছেলেকে থানায় আনা হয়। পরে অপহরণের সাজানো নাটকের বিষয় তারা স্বীকার করে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন