Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে অবৈধভাবে মাটি তোলায় ভেকু-ট্রাকে আগুন

Icon

আড়াইহাজার প্রতিনিধি

প্রকাশ: ২০ এপ্রিল ২০২২, ০৮:১৬ পিএম

আড়াইহাজারে অবৈধভাবে মাটি তোলায় ভেকু-ট্রাকে আগুন
Swapno

আড়াইহাজারে ফসলি জমি কেটে অবৈধভাবে মাটি উত্তোলনের ফলে উত্তেজিত গ্রামবাসী দু’টি বালুবাহী ট্রাক ও একটি ভেকু আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। সোমবার (১৮ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ছোট ফাউসা এলাকার জিএনডি ইটভাটার কাছে পাকা রাস্তায় এ ঘটনা ঘটে।

 

গ্রামবাসী জানান, দীর্ঘদিন ধরে মেসার্স সাগর বিল্ডার্সের দু’টি ট্রাক (ঢাকা মেট্রোÑট: ১৫-৫১২২) ও ঢাকা মেট্রো-ট: ২২-৭১২৪) যোগে ব্রাক্ষন্দী ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে অবৈধভাবে বালু ও মাটি কেটে কৌশলে নিয়ে যাচ্ছে।

 

স্থানীয় প্রভাবশালীদের ছাত্রছায়ায় থাকা তাদের বাঁধা দিলে কোন কর্ণপাত করেনি। ফলে ঘটনার সময় উত্তেজিত কয়েকটি গ্রামবাসী একত্রিত হয়ে ২টি ট্রাক ও ভেকুতে আগুন জ্বালিয়ে দেয়। এদিকে ভেকুর মালিকরা উল্টো গ্রামবাসীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা জানান, নিরীহ কাউকে হয়রানি করা হবে না।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন