ফতুল্লায় অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ স্বামীর মৃত্যু
ফতুল্লা প্রতিনিধি
প্রকাশ: ২১ এপ্রিল ২০২২, ০৭:৪৮ পিএম
ফতুল্লার দাপা বালুর ঘাট এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ স্বামী-স্ত্রী'র মধ্যে স্বামী নুরুল আমিনের (৩০) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ এপ্রিল) দিবাগত রাত দুইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসোতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীনবস্থায় তিনি মারা যান। নিহত নুরুল আমিন টাঙ্গাইল জেলার নাগরপুর থানার সাখাইলের ওয়াজেদ আলীর পুত্র।
সে তার স্ত্রী কে নিয়ে দাপা ইদ্রাকপুরস্থ রুপচান ব্যাপরীর ঘাট সংলগ্ন রুপচান ব্যাপারীর বিল্ডিংয়ে ভাড়ায় বসবাস করতো এবং একই মালিকের মালিকানাধীন ঘাটে বালু কাটার শ্রমিক হিসেবে কাজ করতো। রূপচান ব্যাপরীর বিল্ডিংয়ের দ্ধায়িত্বে থাকা ম্যানেজার আজাদ জানায়,শনিবার (১৬ এপ্রিল) রাত সাড়ে সাতটার দিকে ফতুল্লার দাপা ইদ্রাকপুরস্থ রুপচান ব্যাপারীর বিল্ডিংয়ে দ্বিতীয় তলায় এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
সংবাদ পেয়ে বিসিক ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। তিনি আরো জানান, তিতাস গ্যাসের লিকেজ থেকে এই অগ্নিকান্ডের সূত্রপাত হয়। এতে করে ঐ বিল্ডিংয়ে বসবাসকারী বালু কাটার শ্রমিক নুরুল আমিন ও তার স্ত্রী আর্জিনা বেগম(২২) দগ্ধ হয়।তাদের কে স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে নিয়ে যায়।
সেখানে চিকিৎসারতবস্থায় মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে নুরুল আমিন মারা যায়। স্ত্রী আর্জিনা বেগমের অবস্থা আশংকাজনক। তিনি আইসিউতে চিকিৎসাধীন রয়েছে বলে তিনি জানান। বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) তরিকুল ইসলাম জানায়, মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে অগ্নিদগ্ধ নুরুল আমিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীনবস্থায় মারা যায়।


