Logo
Logo
×

নগরের বাইরে

আদমজীতে নোংরা পরিবেশে লাচ্ছা সেমাই তৈরি. ভোক্তা অধিকারের জরিমানা

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২১ এপ্রিল ২০২২, ০৭:৫৮ পিএম

আদমজীতে নোংরা পরিবেশে লাচ্ছা সেমাই তৈরি. ভোক্তা অধিকারের জরিমানা
Swapno

ঈদ সামনে রেখে সিদ্ধিরগঞ্জের আদমজীর বিহারী ক্যাম্পে অনুমোদনহীন ভাবে অস্থায়ী কারখানায় নোংরা ও অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির অভিযোগে জরিমানা করে সেমাই তৈরি বন্ধের নির্দেশনা দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ। গতকাল বুধবার (১৯ এপ্রিল) সকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জের সহকারী পরিচালক সেলিমুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

 

উক্ত অভিযানে জেলা বাজার কর্মকর্তার প্রতিনিধি, জেলা ক্যাব এর প্রতিনিধি এবং সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।এ বিষয়ে সেলিমুজ্জামান বলেন, সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের আদমজী বিহারী ক্যাম্পে বিএসটিআই লাইসেন্স অনুমতি ব্যতীত অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরি করে তা বাজারে বিক্রি করা হচ্ছে।

 

এসময় অভিযানে দোকান বন্ধে লাচ্ছা সেমাই বিক্রেতা সাব্বির ও পারুল বেগমকে সতর্ক করে দেয়া হয়েছে এবং ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে এলাকাবাসী জানান, প্রশাসনের নজরদারির অভাবে দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে এসব চক্র জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এই বাণিজ্য চালিয়ে যাচ্ছে।মেঝেতে খামির বানিয়ে খালি হাতেই তৈরি করা হচ্ছে সেমাইর বল।

 

এরপর ভাজা হচ্ছে চর্বি ও পামওয়েলের মিশ্রণে। বছর জুড়ে অভিযান হয়, আসে নতুন বছর, খাদ্য জালিয়াতি চক্র থেকে নিস্তার মেলেনা ভোক্তাদের। এজন্য সচেতনতার পাশাপাশি কর্তৃপক্ষ আরও কঠোর হবে এমনটাই প্রত্যাশা এই অঞ্চলের সচেতন মানুষের।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন