সিদ্ধিরগঞ্জে মাদক মামলায় মো. সুমন নামের এক মাদক ব্যবসায়িকে যাবজ্জীবন দিয়েছে নারায়ণগঞ্জের একটি আদালত। ২০ এপ্রিল দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক শেখ রাজিয়া সুলতানার আদালত এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত আসামী মো. সুমন জালকুড়ির মৃত. ফরহাদের ছেলে। রায় ঘোষনার সময় আদালতে আসামী সুমন অনুপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী শাহেন শাহ। তিনি বলেন, এ মামলায় আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য প্রমানিত হওয়ায় বিচারিকা সুমনকে এ সাজা প্রদান করেন। আদালত সূত্র জানায়, ২০১৫ সালের ১৯ জানুয়ারি জালকুড়ি ওয়াবদা রোডের ফরহাদের রিকশার গ্যারেজ থেকে ২শ ৯৪ বোতল ফেন্সিডিল ও ১০০ পিস ইয়াবাসহ সুমনকে গ্রেফতার করে র্যাব-১১।


