Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে নবম শ্রেণির শিক্ষার্থীকে পিটিয়ে আহত

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২১ এপ্রিল ২০২২, ০৮:১৩ পিএম

রূপগঞ্জে নবম শ্রেণির শিক্ষার্থীকে পিটিয়ে আহত
Swapno

রূপগঞ্জে প্রতিপক্ষের লোকজন মিনহাজ (১৫) নবম শ্রেণির এক শিক্ষার্থীকে পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত ১৭ এপ্রিল উপজেলার রূপসী খাদুন এলাকায় এ ঘটনা ঘটে। বুধবার সকালে শিক্ষার্থীর মা মাছুমা বেগম বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দেন।মাছুমা বেগম জানান, তার নবম শ্রেণি পড়ুয়া ছেলে মিনহাজ তার দেবর সুমনের মুদি ও ফার্নিচারের দোকানে বসে।

 

স্থানীয় ফজলু হক নামে একজন তার দেবর সুমনের দোকান থেকে ৬১ হাজার ৫’শ টাকার টিভি ও ফ্রিজ বাকীতে ক্রয় করেন। দীর্ঘদিন হয়ে গেলেও সে বাকী টাকা পরিশোধ করেনি। গত ১৭ এপ্রিল সুমন মিয়া তার দোকানের বাকী টাকা ফজলু হকের কাছে চাইলে তিনি রাগারাগি করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।

 

সন্ধ্যার দিকে সুমনের অনুপস্থিতিতে মিনহাজ দোকানে থাকাকালীন ফজলু হক, মোহাসিন, মোঃ সুমন, শাহআলমসহ অজ্ঞাত ২/৩ দেশীয় অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে দোকানে হামলা ভাংচুর করতে থাকে। এসময় তারা মিনহাজ এলোপাথারিভাবে পিটিয়ে গুরুতর আহত করে।

 

পরে মিনহাজের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে প্রতিপক্ষের লোকজন চলে যায়। পরে মিনহাজকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, এ ধরনের অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন