রূপগঞ্জে রেন্ট ‘এ’ কার ব্যবসায়ীকে হাতুড়িপেটা
রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২১ এপ্রিল ২০২২, ০৮:৩৬ পিএম
রূপগঞ্জে দাবিকৃত চাঁদার টাকা না দেওয়ায় বাবুল আহমেদ নামে এক ব্যবসায়ীকে হাতুড়িপেটা করে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার রাতে উপজেলার পূর্বাচল উপ-শহরের ৩ নং সেক্টরের আলমপুড়া এলাকায় এ ঘটনা ঘটে। বুধবার সকালে ব্যবসায়ী বাবুল আহমেদ বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দেন।
ব্যবসায়ী বাবুল আহমেদ জানান, তিনি রেন্টকারে গাড়ির ব্যবসা করেন। উপজেলার বীর হাটাবো এলাকার বীর হাটাবো মৌজা তাদের ১ বিঘা জমি রয়েছে। সেই তিনি বিক্রি করার ঘোষণা দেন। একই এলাকার মোঃ আকবর, সাত্তার, আল-আমিন স্থানীয় চাঁদাবাজ ও সন্ত্রাসী প্রকৃতির লোক। তারা বাবুলের জমির বিক্রি জানতে পেরে তার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। বাবুল আহমেদ তাদের চাঁদা টাকা দিতে অস্বীকৃতি জানায়।
গত মঙ্গলবার রাতে উপজেলার পূর্বাচল উপ-শহরের ৩ নং সেক্টরের আলমপুড়া থেকে কাঞ্চন নিজ বাড়িতে ফেরার পথে মোঃ আকবর, সাত্তার, আল-আমিনসহ কয়েকজন মিলে বাবুলের উপর অতর্কিত হামলা চালায়। এসময় চাঁদাবাজরা তাকে লোহার রড ও হাতুড়ি দিয়ে এলোপাথারিভাবে পিটিয়ে গুরুতর জখম করেন।
বাবুলের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, এ ধরনের অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।


