Logo
Logo
×

নগরের বাইরে

কালবৈশাখি ঝড়ে ফতুল্লা থানার ইফতার মঞ্চ লন্ডভন্ড

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২২, ০৭:৫৫ পিএম

কালবৈশাখি ঝড়ে ফতুল্লা থানার ইফতার মঞ্চ লন্ডভন্ড
Swapno

আকস্মিক কালবৈশাখি ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানা পুলিশের ইফতার মাহফিলের মঞ্চ। শুক্রবার (২২ এপ্রিল) বিকেলে থানা প্রাঙ্গণে এই ইফতার মাহফিলে তিন শতাধিক মানুষকে নিমন্ত্রণ করা হয়। এ উপলক্ষে থানার অভ্যন্তরে সাজানো হয় ইফতার মাহফিলের মঞ্চ। মঞ্চের পাশেই চলছিল ইফতারসামগ্রী তৈরির কাজ।

 

থানা পুলিশ জানায়, বিকেল ৩টা থেকে শুরু হয় কালবৈশাখি ঝড়। মুহূর্তের মধ্যে সব লন্ডভন্ড হয়ে যায়। বাতাসে উড়িয়ে নিয়ে যায় চেয়ার, টেবিল ও হাঁড়ি-পাতিল। এতে ইফতারের খাবার সামগ্রীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। মঞ্চের কাপড় ছিঁড়ে যায়। এর আগে ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, থানা পুলিশের আয়োজনে ইফতার মাহফিলে উপস্থিত থাকার কথা কমিউনিটি পুলিশ, স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিদের।

 

সব মিলিয়ে প্রায় ৩০০ মেহমান আসবেন। এর মধ্যে ঝড়ে সব আয়োজন লন্ডভন্ড হয়ে গেছে। ফতুল্লা থানা কমিউনিটি পুলিশের সভাপতি মোস্তফা কামাল বলেন, ‘ঝড়ে মঞ্চ লন্ডভন্ড হয়ে যাওয়ার খবর পেয়ে থানায় এসে দেখি ইফতার মাহফিল মঞ্চ, খাবারসামগ্রী সব উড়িয়ে নিয়ে গেছে। এতে ব্যাপক ক্ষতি হয়েছে। কমিউনিটি পুলিশের সদস্যদের নিয়ে আমরা পুনরায় ইফতারসামগ্রী তৈরি করা হয়েছে।’
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন