Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেফতার

Icon

ফতুল্লা প্রতিনিধি

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২২, ০৮:১৩ পিএম

ফতুল্লায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেফতার
Swapno

ফতুল্লায় ১১ দিন আটকে রেখে ১৬ বছর বয়সী এক কিশোরী কে ধর্ষনের অভিযোগে একটি মসজিদের ইমাম কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মসজিদের ইমাম মাওলানা মোঃ শাহাদাৎ হোসেন(৪৩)।  গ্রেফতারকৃত মাওলানা মোঃ শাহাদাৎ হোসেন জেলার আড়াইহাজার থানার ফতেহপুরের মোঃ নুরুল ইসলামের পুত্র। সে উত্তর মাসদাইরস্থ কেতাব নগর জামে মসজিদের ইমাম ও পার্শ্ববর্তী নুরানী হেজাব খানার খতিব।

 

শুক্রবার (২১এপ্রিল) ভোরে তাকে ফতুল্লা মাসদাইর এলাকা থেকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে কিশোরী মেয়েকে অপহরন করে ধর্ষনের অভিযোগ এনে মাওলানা মোঃ শাহাদাৎ হোসেন কে আসামী করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে। মামলায় উল্লেখ্য করা হয়,বাদীর ১২ বছর বয়সী পুত্র নুরানী হেজফখানায় আবাসীক ছাত্র হিসেবে সেখানে থেকে লেখাপড়া করে আসছিলো।মাঝেমধ্যে ছোট ভাইয়ের জন্য খাবার নিয়ে হেফজ খানায় যেতো।

 

যাতায়াতের এক পর্যায়ে বাদীর মেয়েকে প্রেমের প্রস্তাব দেয় গ্রেফতারকৃত মাওলানা শাহাদাৎ হোসেন। বিষয়টি পরিবারের সদস্যদের জানালে পরিবারের পক্ষ থেকে গ্রেফতারকৃতের সাথে এ নিয়ে আলোচনা করলে সে আর কখনো এ রকম আচরন বা প্রস্তাব দিবেনা বলে জানায়। চলতি মাসের ৮ তারিখ রাত সাতটার দিকে বাদীর মেয়ে জামতলাস্থ মেলা ফুড ভিলেজে ফাস্ট ফুড খাবার কেনার জন্য বাসা থেকে বের হয়।

 

পথিমধ্যে গ্রেফতারকৃত কিশোরী মেয়েকে ফুসলিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে নবীগঞ্জ নেওয়াজ মঞ্জিল এর একটি বাসায় নিয়া তাহাকে আটক রাখিয়া বিবাহের প্রলোভনে ফুসলাইয়া কিশোরীকে একাধিকবার ধর্ষণ করে।

 

পরে এক পর্যায়ে কিশোরী মেয়েকে বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখাইয়া বাদীর বাসায় ১৯ এপ্রিল বিকেলে বাদীর বাসায় পাঠাইয়া দেয়। এ বিষয়ে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক হুমায়ুন কবির (টু) জানায়,অভিযুক্ত মাওলান কে গ্রেফতার করা হয়েছে। কিশোরীর মা বাদী হয়ে মামলা দায়ের করেছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন