সোনারগাঁয়ে মাদক বিরোধী অভিযান চালিয়ে নাজমুল হাসান নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১। এসময় তার কাছ থেকে ১১ কেজি গাজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ব্যাক্তির নাম মো. নাজমুল হাসান (২১)। র্যাব-১১ এর মিডিয়া অফিসার সম্রাট তালুকদার জানান,২২ এপ্রিল গভীর রাতে সোনারগাঁ থানা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব।
গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে নিয়ে এসে ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


