Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় ডাকাত জসিম গ্রেফতার

Icon

ফতুল্লা প্রতিনিধি

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২২, ০৩:১৩ পিএম

ফতুল্লায় ডাকাত জসিম গ্রেফতার
Swapno

ফতুল্লা মডেল থানা পুলিশ শুক্রবার রাতে থানার বক্তাবলী গোপাল নগর এলাকায় অভিযান চালিয়ে জসিম ওরফে ডাকাত জসিম (৪২) কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত জসিম ওরফে ডাকাত জসিম ফতুল্লা মডেল থানার বক্তাবলী গোপালনগরের ফজর আলীর পুত্র।

 

পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক হুমায়ুন কবির(টু) সঙ্গীয় ফোর্স সহ ফতুল্লার বক্তাবলী পূর্ব গোপাল নগর এলাকায় অভিযান চালিয়ে চিন্থিত নৌ ডাকাত জসিম ওরফে ডাকাত জসিম কে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে চাঁদপুর,ফতুল্লা সহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

 

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক হুমায়ুন কবির(টু) জানায়, ফতুল্লা থানায় দায়েরকৃত একটি নিয়মিত মামলায় জসিম কে গ্রেফতার করা হয়েছে। বাদল নামক এক ব্যক্তির নিকট থেকে বার্জ্য পল্টন ভাড়ায় এনে জসিম ও তার সহোযোগিরা আটকে রেখে দেয়।

 

ভাড়া চাইতে এলে বাদী বাদল কে আসামীরা মারধর করে টাকা ও মোবাইল ছিনিয়ে রেখে দেয়।এ ঘটনায় বাদল বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে। মামলার পলাতক অপর আসামীদের গ্রেফতারের চেস্টা করছে পুলিশ।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন