সিদ্ধিরগঞ্জের হাজী শফিকুল ইসলামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২২, ০৫:২৬ পিএম
নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক হাজী শফিকুল ইসলামের উদ্যোগে সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ এপ্রিল) সিদ্ধিরগঞ্জের মিজমিজি আব্দুল আলী পুলস্থ বায়তুল মামুর জামে মসজিদ এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জামাল হোসেন,
হাসান আলী, জুম্মন সরকার, আবুল বাশার সিপলু, মোহাম্মদ রাসেল, ফারুক ও তানভীর প্রমুখ।মিলাদ পরিচালনা করেন মাওলানা আবুল হোসেন। এসময় নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক হাজী শফিকুল ইসলাম বলেন রমজান শেষে হয়ে যাচ্ছে আমরা নিজের গুনাহ মাফ করাতে পরেছি কিনা যানিনা।
আমরা বেশি বেশি মহান আল্লাহতালার কাছে ক্ষমা চাব, নিজেকে পরিবর্তন ও ক্ষমার সর্বোত্তম মাস হল রমজান। তিনি আরো বলেন আপনারা এলাকাবাসী আমার জন্য দোয়া করবেন। আমি যেন সব সময় আপনাদের পাশে থেকে সেবা করতে পারি।


