ফাইজুল ইসলামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২২, ০৫:২৯ পিএম
ফতুল্লা থানা যুবলীগের সাধারণ সম্পাদক ফাইজুল ইসলামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। শনিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় ফতুল্লা থানাধীন কায়েমপুর ফয়েজুন্নেছা রোমান নুরানিয়া হাফেজিয়া দাখিল মাদ্রাসা মসজিদে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় ফাইজুল ইসলাম বলেন, রমজান সিয়াম সাধনার মাস।
এ মাসে আল্লাহ পাক পবিত্র কোরআন নাজিল করেছেন। যাতে রয়েছে মানব জীবনের সকল সমস্যার সমাধান। তাই এ মাসে আমাদেরকে বেশী বেশী আল্লাহ পাকের নাম স্মরণ করতে হবে। তার দেয়া জীবন বিধান অনুযায়ী যদি আমাদের জীবন পরিচালনা করতে পারি তাহলে ইহকাল ও পরকালে আমাদের কোন সমস্যাই থাকবেনা।
এসময় উপস্থিত ছিলেন, মাদ্রাসার পরিচালক নিজামুল ইসলাম বকুল, ৭নং ওয়ার্ড মেম্বার নজরুল ইসলাম সেলিম, ফতুল্লা থানা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওয়ালী মাহমুদ, ফতুল্লা থানা যুবলীগের সহ-সভাপতি মনির হোসেন, যুবলীগ নেতা আব্দুল কাদীর, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন,
সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিষ্টার, ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি কাজী সাগর, সাধারণ সম্পাদক রাকীবুল ইসলাম বাবু, ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক হান্নান, ফতুল্লা থানা যুবলীগ নেতা ইসতিয়াক ইসলাম নাহিদ, আলমগীল হোসেন, নিরব, নিলয়, নয়ন প্রমুখ। দোয়া পরিচালনা করেন, জৈনপুরি পীর সাহেব ওবায়দুল্লাহ আব্বাসী।


