সোনারগাঁয়ে কবরবাসীদের রূহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল
সোনারগাঁ প্রতিনিধি
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২২, ০৬:০৬ পিএম
সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়ণের কাজিরগাঁও এলাকায় কবরবাসীদের রূহের মাগফিরাত কামনায় গতকাল শনিবার সন্ধায় বিশিষ্ট ব্যবসায়ী ও দূর্গাপ্রসাদ, কাজিরগাঁও ঈদগাঁ ও কবরস্থানের সভাপতি আলহাজ¦ মাজহারুল ইসলাম নবীর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় ইফতার মাহফিলে স্থানীয় গন্যমান্য ব্যক্তিসহ কয়েকশত লোকজন সমাবেত হয়।
ইফতার ও দোয়া মাহফিলের পূর্বে সমাবেত মুসুল্লীদের উদ্দ্যেশে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন দূর্গাপ্রসাদ ও কাজিরগাঁও ঈদগা/কবরস্থানের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ¦ মাজহারুল ইসলাম নবী ও সাধারন সম্পাদক আব্দুল মালেক মাষ্টার। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শম্ভুপুরা ইউনিয়ন পরিষদ সদস্য সাবেদ আলী,
বিশিষ্ট ব্যবসায়ী আবেদ আলী, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ¦ কামরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ডাঃ রফিকুল ইসলাম খান রেনু, গাজী আব্দুল মালেক, হাজী আমিন উদ্দিন সরকার, মিজান খান, বিশিষ্ট ব্যবসায়ী হাকিম আলী বেপারী, জসিম উদ্দিন, মাষ্টার আবু সিদ্দিক ও গাজী সাইফুল ইসলাম প্রমূখ।


