Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় ফেনসিডিলসহ নারী গ্রেফতার

Icon

ফতুল্লা প্রতিনিধি

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২২, ০৬:২০ পিএম

ফতুল্লায় ফেনসিডিলসহ নারী গ্রেফতার
Swapno

ফতুল্লায় ৯১ পিছ ফেনসিডিলসহ টুম্পা (২৫) নামক এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। তবে পালিয়ে যেতে সক্ষম হয় টুম্পার স্বামী রুবেল হোসেন ও নাসির।  গ্রেফতারকৃত টুম্পা ফতুল্লা থানার মধ্য নরসিংপুরের মাঝির মিয়ার মেয়ে ও রুবেলের স্ত্রী। শুক্রবার(২১ এপ্রিল) রাতে তাকে ফতুল্লা থানার মধ্য নরসিংপুরস্থ নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়।

 

এ সময় পুলিশ ঘরের ভিতরে একটি লাল রংয়ের প্লাস্টিকের বালতিতে রাখা ৯১ বোতল ফেনসিডিল উদ্ধার করে।এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গ্রেফতারকৃত টুম্পা সহ পালিয়ে যাওয়া মধ্য নরসিংপুরের শারজাহানের পুত্র রুবেল(৩৩) ও সিরাজুল ইসলামের পুত্র নাসির(৩৫) কে আসামী করে মামলা দায়ের করেছে।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক সোহাগ সাহা ও সহকারী উপপরিদর্শক

 

জাহিদ সঙ্গীয় ফোর্স সহ ফতুল্লা থানা সীমান্তের মধ্য নরসিংপু এলাকার মাদক ব্যবসায়ী রুবেলের বাড়ীতে অভিযান চালায়। এ সময় পুলিশে উপস্থিতি টের পেয়ে রুবেল ও নাসির পালিয়ে গেলেও টুম্পা কে আটক করতে সক্ষম হয় পুলিশ। এ সময় টুম্পার দেখানো মতে পুলিশ ঘরের ভিতরে থাকা একটি লাল রংয়ের বালতির ভিতর থেকে ৯১ পিছ ফেনসিডিল উদ্ধার করে।

 

এ বিষয়ে অভিযানে নেতৃত্বদানকারী ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক সোহাগ সাহা জানায়,শুক্রবার রাতে মুসলিমনগর মধ্য নরসিংপুর এলাকায় এই চালিয়ে টুম্পাকে ৯১ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার করা হয়। পালিয়ে যায় রুবেল ও নাসির। পুলিশ বাদী হয়ে মাদক মামলা দায়ের করেছে।পলাতক অপর দুই আসামীকে গ্রেফতারের চেস্টা করছে পুলিশ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন