কলাগাছিয়া ইউনিয়ন আ'লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আক্তার হোসেন (বিএ)’র উদ্যোগে ১০ টি হাফেজীয়া মাদ্রাসার ৪শ শিক্ষার্থীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। রোববার বিকেলে কলাগাছিয়া ইউনিয়নের বিভিন্ন হাফেজী মাদ্রাসায় এসব বিতরণ করা হয়। মাদ্রাসা গুলো হলো, হাজীপুর তা’লিমুল মিল্লাত মাদ্রাসা, দিঘলদী দাওয়াতে ইসলাম মাদ্রাসা,
উত্তর সাবদী মাদ্রাসা, চাঁনপুর মাদ্রাসা, মাদবপাশা হারেজ আলী মাদ্রাসা, উসওয়াতুল হাসানা, হযরত সুমাইয়া মহিলা মাদ্রাসা, চুনাভূড়া হোসাইনিয়া মাদ্রাসাসহ আরো অন্যান্য মাদ্রাসা।এ সময় আক্তার হোসেন জানান, আমার বাবাই আমার অনুপ্রেরণা।
ছোট বেলা থেকেই তিনি আমাদেরসমাজ সেবা শিখিয়েছেন। মানুষের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছি এবং সারাজীবন এটা ধরে রাখতে চাই। আপনারা সবাই আমার বাবা ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। এসময় আরও উপস্থিত ছিলেন আক্তার হোসেনের বাবা হাজী আলী বাহার মেম্বার, আওয়ামী লীগ নেতা মেহেদী হাসান সোহেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


