Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে আজাদের বিতর্কিত নয়া বিএনপি মাঠে

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২২, ০৪:৫৮ পিএম

আড়াইহাজারে আজাদের বিতর্কিত নয়া বিএনপি মাঠে
Swapno

# দূরে ঠেলে দেয়া হয়েছে দলের দীর্ঘদিনের পরীক্ষিত কর্মীদের
# কাছে টেনে নেয়া হয়েছে চোর ডাকাত ও মাদককারবারীদের

 

আড়াইহাজারে যারা দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে জরিত তাদেরকে দুরে টেলে দেয়া হয়েছে। যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় থেকে এই দল করেন এবং খালেদা জিয়ার নেতৃত্বে বহু বছর দলের আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিলেন তাদেরকে দল থেকে বাদ দেয়া হয়েছে। নজরুল ইসলাম আজাদের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলার এই জনপদে এক নতুন বিতর্কিত বিএনপি গঠন করা হয়েছে।

 

আর এই কমিটিকে এসে স্বীকৃতি দিয়েছেন খোদ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাই আজাদকে মানুষ একজন রাজনৈতি স্ট্যান্টবাজ হিসাবেই মনে করেন।

 

আড়াইহাজারবাসী মনে করেন তার নিজের তেমন কোনো রাজনৈতিক যোগ্যতা না থাকার কারনেই তিনি জিয়া পরিবারের নাম ভাঙ্গিয়ে রাজনীতি করেন। গ্রাম পর্যায়ে এই আজাদকে এখনো মানুষ ভালো মতো চিনেন না পর্যন্ত। অথচ জিয়া পরিবারের কাছের লোক হওয়ার কারনে তিনিই এখন আড়াইহাজারে বিএনপির মূল অধিকর্তা । তাই এই আজাদের কারনে সাংগঠনিক ভাবে আড়াইহাজার বিএনপি এখন একেবারেই দূর্বল হয়ে পরেছে।


এদিকে আড়াইহাজারের বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে কথা বলে জানা গেছে তারা মনে করেন আড়াইহাজার বিএনপির ঘাটি ছিলো। কিন্তু এখানে এই ঘাটি নির্মান করছেন প্রয়াত জননেতা বদরুজ্জামান খসরু এবং তার ছোটো ভাই সাবেক এমপি আতাউর রহমান আঙ্গুর। তারাই এই জনপদে বিএনপিকে আবাদ করেছেন।

 

কিন্তু আজাদের কাছ থেকে টাকা খেয়ে জেলা বিএনপির বর্তমান সদস্যসচিব মামুন মাহমুদ এখানে আজাদের ইচ্ছে মতো থানা বিএনপির কমিটি গঠন করেছেন। তার পেছনে রয়েছেন বিএনপির মহাসচিব সহ বিএনপির কেন্দ্রীয় নেতারাও। ফলে খসরু ও আঙ্গুর পরিবারকে উপেক্ষা করার কারনে এখন আড়াইহাজারবাসী সকলের মাঝেই ক্ষুব্দ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

 

ওই এলাকার বিএনপির সমর্থকরা মনে করেন বিএনপিকে ধ্বংস করার জন্যই আজাদ সকল প্রক্রিয়া সম্পন্ন করেছেন। আজাদ সম্পর্কে আড়াইহাজারের সাধারন মানুষের ধারণাও খারাপ। তাকে তারা রাজনৈতিক যোগ্যতা সম্পন্ন মনে করেন না।

 

এলাকার চোর, ডাকাত, সন্ত্রাসী, মাদক কারবারীসহ সকল প্রকারের অপরাধীদের নিয়েই তার চলাফেরা। তাই এমন একজন মানুষ এলাকার এমপি হলে এলাকা আবার সন্ত্রাস আর ডাকাতদের অভয়ারন্য হবে বলে মনে করেন ওই এলাকার সাধারন মানুষ। তাই আজাদ এখন বিএনপির নামে যাদেরকে মাঠে নামিয়েছেন তাদেরকে নিয়ে তিনি কতোদূর যান সেটাই এখন দেখার বিষয়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন