Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে অবৈধ মাটি উত্তোলনকারীদের তাড়া করলো বিক্ষুব্ধ জনতা

Icon

আড়াইহাজার প্রতিনিধি

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২২, ০৫:০৬ পিএম

আড়াইহাজারে অবৈধ মাটি উত্তোলনকারীদের তাড়া করলো বিক্ষুব্ধ জনতা
Swapno

আড়াইহাজারে ফসলী জমি নষ্ট করে ট্রাক ও এক্সকাভেটর নিয়ে খাল থেকে অবৈধ মাটি কাটার সময় মাটি উত্তোলনকারীদেরকে তাড়া করেছে বিক্ষুব্ধ জনতা। ঘটনাটি ঘটেছে উপজেলার হাইজাদী ইউনিয়নের বারআনি এলাকায় রোববার সকালে।

 

জানা গেছে, উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের লেংগুরদী গ্রামের জসিমউদ্দীনের ছেলে প্রভাবশালী রায়হান দীর্ঘ দিন যাবত বারআনি এলাকায় ভিটি কামালদী মৌজার বিভিন্ন মালিকের  প্রায় ৩০-৩৫ বিঘা ফসলী জমির উপর দিয়ে বেশ কয়েকটি ট্রাক ও এক্সকাভেটর নিয়ে বারআনি খাল থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছে।

 

ফলে এক্সকাভেটর ও ট্রাক যাতায়াতের কারণে ফসলী জমি গুলোর ক্ষতি হচ্ছে। বার বার নিষেধ করা সত্যেও তারা এ কাজ থেকে বিরত না হওয়ায় রোববার সকালে এক্সকাভেটর ও ট্রাক নিয়ে আসা মাত্র বিক্ষুব্ধ জনতা জড়ো হয়ে নানা প্রকার দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে তাদেরকে তাড়া করে। এ সময় ব্যবহৃত ট্রাক ও এক্সকাভেটর ঘটনাস্থলে ফেলে রেখে এর চালকেরা পালিয়ে যায়।

 

পরে জনতা শান্ত হলে চালকেরা এসে তাদের গাড়ী গুলো নিয়ে যায়। এ ব্যাপারে স্থানীয়রা জানান, দীর্ঘ দিন যাবত অভিযুক্তরা খালে বাধ দিয়ে এবং ফসলী জমির উপর দিয়ে রাস্তা করে এ সমস্ত মাটি আনা নেয়া করছে। তাদেরকে বারণ করা সত্যেও তারা এ কাজ থেকে বিরত হয়নি। তাই জনতা বিক্ষুব্ধ হয়ে এ কাজ করতে বাধ্য হয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন