রূপগঞ্জে মাদক ও ঘুষের অভিযোগে গ্রেফতার ৫
রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২২, ০৫:১৪ পিএম
রূপগঞ্জ উপজেলায় ৩২ বোতল ফেন্সিডিলসহ বাবু, লিমন, দীপু ও সজীব নামে ৪ জনকে গ্রেফতার করেছে র্যাব-১১। এ সময় ঘুষ দেয়ার অভিযোগে আনিছুর রহমান নামে আরেকজনকে গ্রেফতার করে র্যাব। রবিবার (২৪ এপ্রিল) গভীর রাতে মিঠাবো ফকির পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, উক্ত এলাকার বুলবুল ফকিরের ছেলে মাইন ফকির বাবু (৩০), পোড়াবো এলাকার মৃত আক্কাছ উদ্দিন কিরণের ছেলে কাজী দিপু (৩২), মিঠাবো এলাকার মৃত মনজুর মোর্শেদের ছেলে লিমন ভূঁইয়া এবং হাটাব এলাকার হারুন আর রশীদের ছেলে আনিছুর রহমান (৩২)। র্যাব জানায়, মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩২ বোতল ফেন্সিডিলসহ ৪ জনকে গ্রেফতার করা হয়।
এ সময় গ্রেফতারকৃত মো. আমিরুল ইসলাম সঞ্জীব (৩৮)’কে আইনের আওতায় না নেওয়ার জন্য এবং বিষয়টি গোপন রাখার জন্য ঘুষ দেয়ার অভিযোগে ঘুষের ১ লাখ টাকাসহ মো. আনিছুর রহমানকে (৩২) গ্রেফতার করে।
র্যাব আরও জানায়, গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য। তারা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিল সংগ্রহ করে এবং নারায়ণগঞ্জ ও এর আশে পাশের এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল।


