মাসদাইরে গার্মেন্টকর্মীকে ছুরিকাঘাতে হত্যা
ফতুল্লা প্রতিনিধি
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২২, ০৫:৫৭ পিএম
# এঘটনায় একজনকে আটক করেছে পুলিশ
ফতুল্লার মাসদাইরে জাহিদ হাসান (২৮) নামক এক গার্মেন্টস শ্রমিককে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৫ এপ্রিল) সকাল ছয়টার দিকে ফতুল্লা থানার মাসদাইর শেরেবাংলা সড়ক এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত জাহিদ হাসান কুমিল্লা জেলার দেবিদ্ধার থানার শ্রীপুরের শহিদুল্লাহর পুত্র ও ফতুল্লা থানার গলাচিপার হুমায়ুন কবিরের ভাড়াটিয়া।
সে শোভন গার্মেন্টেসের প্রিন্ট সেকশনে কাজ করতো।এদিকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় পুলিশ সাব্বির (২৯) কে নামক একজনকে আটক করেছে। গ্রেপ্তারকৃত সাব্বির (৩৪) ফতুল্লা থানার মাসদাইর গুদারাঘাট এলাকার স্বপন মিয়ার পুত্র। এ ঘটনায় নিহত জাহিদ হাসানের বড় ভাই মো. মনিরুল ইসলাম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় উল্লেখ্য করা হয়েছে যে,
নিহত জাহিদ হাসান মাসদাইরস্থ শোভন গ্রুপের প্রিন্ট ফ্যাক্টরীতে অপারেটর হিসেবে চাকরী করিয়া আসতেছিলো। সোমবার সকাল ছয়টাট দিকে বাসা থেকে বের হয়ে নিজ প্রতিষ্ঠানে যাওয়ার পথে মাসদাইর শেরে বাংলা রোডস্থ মহিউদ্দিনের ভ্যারাটিজ স্টোর নামক মুদি দোকানের সামনে পৌছানো মাত্র অজ্ঞাতনামা দূবৃত্তরা নিহত জাহিদ হাসানের বুকের নীচে ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করে।
ছুরিকাঘাত হয়ে রক্তাক্ত জখম হয়ে রাস্তায় পরে থাকলে মন্টু ও জসিম নামক শোভন গার্মেন্টেসের দুই শ্রমিক তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করে।
ফতুল্লা মডেল থানার ইনচার্জ রকিবুজ্জামান জানান, হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার সন্দেহে একজনকে আটক করা হয়েছে। এ নিয়ে পুলিশের একাধিক টিম কাজ করছে বলে তিনি জানান।
এরআগে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) তরিকুল ইসলাম জানান, নিহত জাহিদ হাসান সকাল ছয়টার দিকে বাসা থেকে নিক কর্মস্থলে আসছিলো।পথিমধ্যে শেরে বাংলা রোড এলাকায় তাকে ছুরিকাঘাত করা হয়।
পরে তাকে স্থানীয় পথচারী ও সহকর্মীরা রক্তাক্তবস্থায় উদ্ধার করে শহরের জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যায়।সেখানে চিকিৎসারতবস্থায় সকাল সাতটার দিকে সে মারা যায়।কি কারনে হত্যা করা হয়েছে এবং কারা জড়িত তাদের কে শনাক্ত করে গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে বলে তিনি জানান।


