নিটিং ওনার্স এসোসিয়েশনের ইফতার মাহফিল
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২২, ০৬:১১ পিএম
নিট পোশাক ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জ নগরীর মাসদাইরে বাংলাভবন কমিউনিটি সেন্টারে এই আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি মাহবুবুর রহমান স্বপনের সভাপতিত্বে এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি খালেদ হায়দার খান কাজল।
বিশেষ অতিথি ছিলেন বিকেএমইএ’র সহসভাপতি মোর্শেদ সারোয়ার সোহেল, বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি আবু তাহের শামীম, সাবেক সভাপতি সেলিম সারোয়ার। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি আবুল বাশার, সহসভাপতি রকিবুল হাসান রাকিব,
সহসভাপতি জাহাঙ্গীর আলম, সহসভাপতি কবির হোসেন ভূঁইয়া প্রমুখ। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মাহবুবুর রহমান স্বপন বলেন, ‘দীর্ঘ দুই বছর পর ইফতারের জন্য একসাথে মিলিত হয়েছি। করোনাভাইরাসের প্রকোপের কারণে অনুষ্ঠান করতে পারিনি। শুধু তাই নয়, ব্যবসায়ীকভাবেও আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। আল্লাহর রহমতে করোনাকালীন সমস্যা থেকে অনেকটা বেরিয়ে এসেছি।
ব্যবসা-বাণিজ্যেও গতিশীলতা এসেছে।’ তিনি আরও বলেন, ‘এরই মধ্যে নিটিং ওনার্স এসোসিয়েশন গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত নিয়েছি। আমরা যে ২৬টি আইটেম নিয়ে কাজ করি, তারমধ্যে ছয়টি আইটেমের দাম আমরা ২ টাকা বৃদ্ধি করেছি। এখন যে পরিমাণ কাজ আছে সেভাবে কাজ করতে পারলে আমরা সমস্যা কাটিয়ে উঠতে পারবো বলে আশা করি।’


