সোনারগাঁয়ে সাবেক এমপি কায়সারের উদ্যোগে ইফতার বিতরণ
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২২, ০৭:০৫ পিএম
মাহে রমজান উপলক্ষ্যে নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল কায়সারের উদ্যোগে গরিব, অসহায়, দুঃস্থ, পথশিশু, ছিন্নমূল, ভ্যান ও রিক্সাচালক, অটোচালক ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। (২৫ এপ্রিল) সোমবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এ ইফতার বিতরণ কার্যক্রম পরিচালিত হয়েছে।
এসময় মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য আরিফ মাসুদ বাবু, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য আশরাফুজ্জামান, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রবিন,
যুবলীগ নেতা হৃদয় প্রধান, নাজমুল খাঁন শান্ত, রানা খাঁন, মোগরাপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম সাগর সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।


