৬শ’ পরিবারকে চালের বস্তা ঈদ উপহার দিলো আব্দুল মজিদ ফাউন্ডেশন
ফতুল্লা প্রতিনিধি
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২২, ০৭:১৩ পিএম
কাশীপুর ইউনিয়নের প্রায় ৬ শতাধিক পরিবারকে ঈদ উপহার হিসেবে ২০ কেজি ওজনের চালের বস্তা উপহার দিয়েছে দাতব্য প্রতিষ্ঠান আলহাজ¦ আব্দুল মজিদ ফাউন্ডেশন। সোমবার (২৫ এপ্রিল) কাশীপুর ইউনিয়নের বেশ কয়েকটি ওয়ার্ডের দুঃস্থ পরিবারের মাঝে এসব উপহার তুলে দেয়া হয়।
ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি ও কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সাইফ উল্লাহ বাদল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরিবারগুলোর হাতে চালের বস্তা তুলে দেন।আলহাজ¦ আব্দুল মজিদ ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহাদাত হোসেন শ্যামলের সভাপতিত্বে অনুষ্ঠানে ফতুল্লা থানা আওয়ামী লীগেরসহ-প্রচার সম্পাদক রেহান শরীফ বিন্দু,
ইউপি সদস্য মেজবাউর রহমান পলাশসহ স্থানীয় গণ্যমান্যরা উপস্থিত ছিলেন। ফাউন্ডেশনটি রমজানের শুরুতে এলাকার প্রায় সাড়ে সাতশ’ দরিদ্রদের মধ্যে ইফতার সামগ্রী তুলে দেয়। ফাউন্ডেশনটির এলাকার শিক্ষা-সামাজিকসহ অন্যান্য উন্নয়নমূলক কাজে বেশ প্রশংসিত হয়ে উঠেছে।


