কর্ভাড ভ্যানের ভিতর মিললো ২০ কেজি গাঁজা, গ্রেফতার ৩
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২২, ০৭:২৯ পিএম
সিদ্ধিরগঞ্জ থেকে ২০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৩। এসময় একটি কার্ভাড ভ্যান জব্দ করা হয়। রোববার (২৪ এপ্রিল) রাতে শিমরাইল মোড় থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন ভোলার বোরহান উদ্দিনের ছোটমানিকার মোঃ হাছনাইন (২৯),
ব্রাক্ষনবাড়িয়ার কসবার জাজিয়ার মোঃ রুবেল (৩৫) এবং কুমিল্লার কতোয়ালীর শংকরপুরের মোঃ রমজান (৩৪)। সোমবার (২৫ এপ্রিল) সকালে ঢাকার টিকাটুলিতে অবস্থিত র্যাব-৩'র সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে র্যাব-৩'র অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস জানান, গ্রেফতাররা তাদের কৃতকর্মের বিষয়টি স্বীকার করে এবং দীর্ঘদিন যাবৎ কার্ভাড ভ্যানযোগে কুমিল্লা থেকে গাঁজা ক্রয় করে নারায়ণগঞ্জসহ ঢাকার বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


