Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে ফেনসিডিলসহ গ্রেফতার ২

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২২, ০৭:৫১ পিএম

বন্দরে ফেনসিডিলসহ গ্রেফতার ২
Swapno

বন্দরের মদনপুরে অভিযান চালিয়ে ২৪০ বোতল ফেনসিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (২৫ এপ্রিল) গ্রেফতারকৃত দুজনকে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

গ্রেফতারকৃতরা হলেন- নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকার নয়ন ইসলামের ছেলে মহাসিন হোসেন আকাশ (২৫) ও চাঁদপুরের মতলবের জাঙ্গালপুরের ইদ্রিস আলীর ছেলে ইব্রাহিম (২৪)।

 

২৪ এপ্রিল রাত সাড়ে ১০ টায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় অবৈধ ফেনসিডিল পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়।  অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তরিকুল ইসলাম জানান, এ ঘটনায় জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে চেষ্টা অব্যহত আছে। এ ঘটনায় বন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন