Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২২, ০৮:৩৮ পিএম

সিদ্ধিরগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
Swapno

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুকুরে ডুবে ঝুমুর (৬) ও আব্দুল্লাহ (৭) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার সুমিলপাড়া রেললাইন সংলগ্ন একটি পুকুরে ডুবে তাদের মৃত্যু হয়।


ঝুমুর ভোলার চরফ্যাশন এলাকার জয়নালের মেয়ে এবং আব্দুল্লাহ বরগুনার আমতলী এলাকার রুবেল গাজীর ছেলে। তারা উভয়ই নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া এলাকার মঞ্জুরের বাড়ির ভাড়াটিয়া।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় ঝুমুর ও আব্দুল্লাহ। তাদের ধমকে বাসায় পাঠালে আবারও তারা পুকুরে গোসল করতে আসে। দুপুর ১টার দিকে দুই শিশুকে পুকুরে ভাসতে দেখেন এলাকাবাসী।

 

পরে তাদের উদ্ধার করে খানপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন