Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জ থানা শাখার খেলাফত মজলিসের কর্মী সম্মেলন

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২২, ০৫:২৭ পিএম

সিদ্ধিরগঞ্জ থানা শাখার খেলাফত মজলিসের কর্মী সম্মেলন
Swapno

খেলাফত মজলিস সিদ্ধিরগঞ্জ থানা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার (২৬ এপ্রিল) বিকেল ৫টায় সিদ্ধিরগঞ্জ নাভানা সিটি সংলগ্ন ডিএনডি কমিউনিটি সেন্টারে খেলাফত মজলিস সিদ্ধিরগঞ্জ থানা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। থানার সভাপতি নুর মোহাম্মদ খান এর সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন। এসময় প্রধান অতিথির বক্তব্যে এবিএম সিরাজুল মামুন বলেন,

 

নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের জন্য বিরোধী দল দীর্ঘদিন যাবৎ আন্দোলন করে আসছে, অথচ এই আওয়ামীলীগই একসময় তত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করেছিলো, শুধু তাই নয়, এটাকে সংবিধানে লিপিবদ্ধ করা হয়েছিল এবং বিএনপি সরকারকে ক্ষমতা চ্যুত করা হয়েছিল। শতশত হরতাল করেছে, আন্দোলনের নামে আ:লীগ হাজার হাজার কোটি টাকার জাতীয় সম্পদ নষ্ট করেছে,

 

ক্ষমতায় যাওয়ার জন্য তারা এসব করেছে, অথচ আজকে তারাই ক্ষমতায় গিয়ে তত্বাবধায়ক সরকার বিলুপ্ত করেছে। এরপর থেকেই দেশে দুটি পক্ষের ঝগড়া কলহ শুরু হয়েছে এবং বারবারই জনগণকে বলির পাঁঠা হতে হয়েছে। মানুষের দু:খ কষ্টের দিকে কারো কোনো খবর নাই। একসময় আ:লীগ তত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করলেও আজকে তা বাতিল করেছে,

 

কারণ সুষ্ঠু নির্বাচন হলে আ:লীগ ক্ষমতায় যেতে পারবে না। পতনের ভয়ে সংবিধান থেকে তত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করেছে। অবিলম্বে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি জানাই। থানার সাধারণ সম্পাদক ডা. খোরশেদ আলম এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে কর্মী সম্মেলনে আরও বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি ডাক্তার শরীফ মোহাম্মদ মোসাদ্দেক, সহ-সভাপতি অধ্যাপক শাহ আলম, জেলা সহ-সভাপতি মাওলানা গোলাম রাব্বানী, মাওলানা আবদুল ওয়াদুদ, সাংগঠনিক সম্পাদক মুফতি শাব্বির আহমদ, ডাক্তার মোতাহার হোসেন সহ জেলা, থানা ও বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন