নিয়ম না মানায় তিন ইটভাটাকে ১১ লাখ টাকা জরিমানা
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২২, ০৬:১৩ পিএম
নিয়ম না মেনে ইটভাটা পরিচালনা করায় ফতুল্লার বক্তাবলীর ৩ ইটভাটাকে ১১ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ আদালত। ২৬ এপ্রিল দুপুরে স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলম এই অর্থদন্ডে দন্ডিত করেন।
দন্ডপ্রাপ্ত ইটভাটাগুলো হলো- ইব্রাহীম খলিলের মালিকানাধীণ মা ব্রিক্স ফিল্ড, বোরহান উদ্দিনের মালিকানাধীণ ইস ইউ এ ব্রিক্স্র ও আলামিনের সামাদ ব্রিক্স। এর সত্যতা নিশ্চিত করে আদালতের স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর (আদালত সহকারি) সাইফুল মীর জানান,
নিয়ম না মেনে ইটভাটা পরিচালনা করায় পরিবেশ সংরক্ষণ আইনে ইব্রাহীম খলিলের মালিকানাধীণ মা ব্রিক্স ফিল্ডকে ৩ লাখ টাকা, বোরহান উদ্দিনের মালিকানাধীণ ইস ইউ এ ব্রিক্স ফিল্ডকে ৪লাখ টাকা ও আলামিনের সামাদ ব্রিক্স ফিল্ডকে ৪ লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।


