Logo
Logo
×

নগরের বাইরে

পোশাক শ্রমিক হত্যার ঘটনায় তিন ছিনতাইকারী গ্রেফতার

Icon

ফতুল্লা প্রতিনিধি

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২২, ০৬:৫০ পিএম

পোশাক শ্রমিক হত্যার ঘটনায় তিন ছিনতাইকারী গ্রেফতার
Swapno

ফতুল্লায় পোশাক শ্রমিক জাহিদ হাসান হত্যার ঘটনায় ৩ ছিনতাইকারী গ্রেফতার করেছে র‌্যাব-১১। সোমবার (২৫ এপ্রিল) দিবাগত রাতে ফতুল্লার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান র‌্যবা-১১ এর উপপরিচালক স্কোয়াড্রন লিডার মুনিরুল আলম।

 

গত ২৫ এপ্রিল সকাল ছয়টার দিকে মাসদাইরে নিজ কর্মস্থলে যাওযার পথে ছুরিকাঘাতে খুন হন জাহিদ হাসান (২৮) নামে ওই পোশাক শ্রমিক খুন হন। নিহত জাহিদ হাসান কুমিল্লা জেলার দেবিদ্বার থানার শ্রীপুরের শহিদুল্লাহর ছেলে। তিনি ফতুল্লার গলাচিপার হুমায়ুন কবিরের ভাড়া বাসায় থাকতেন। কাজ করতেন মাসদাইরের শোভন গার্মেন্টেসের প্রিন্ট সেকশনে।

 

র‌্যাব জানায়, হত্যার ঘটনাটি ছায়া তদন্ত করে র‌্যাব। ঘটনার দিবাগত রাতে রাকিব (২৫), বাবু (২৮) ও শাকিল (২৮) নামে তিনজনকে গ্রেফতার করা হয়। তারা একটি সংঘবদ্ধ ছিনতাই চক্রের সক্রিয় সদস্য।

 

দলের মূলহোতা রাকিব ও ছাব্বির। তারা নগরীর বিভিন্ন এলাকায় এই সংঘবদ্ধ চক্রটি ছিনতাই করে আসছে। ঈদকে সামনে রেখে এই সংঘবদ্ধ ছিনতাই চক্রটি আরো ভয়ংকর হয়ে উঠেছে। এই ছিনতাই চক্রের কবলে পরে নির্মম হত্যাকান্ডের শিকার হন জাহিদ। হত্যাকান্ডে জড়িত ছিনতাই চক্রের অপর আসামি ছাব্বিরকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন