রূপগঞ্জে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-৩
রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২২, ০৪:১৯ পিএম
নারায়ণগঞ্জের রূপগঞ্জের মাল বাহী দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। তাদের লাশ উদ্ধার করে গাজীপুর হাসপাতালের মর্গে পাঠিয়েছে হাইওয়ে পুলিশ। (২৮ এপ্রিল )বৃহস্পতিবার রাতে ঢাকা-গাজীপুর বাইপাস সড়কের জিন্দাপার্ক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জয়পুর হাট জেলার কালায় উপজেলার শিকতা গ্রামের ধানকাটা শ্রমিক আব্দুল মজিদ (৪৫), শহিদুল ইসলাম (৫০) ও মো. জায়েদ (৪৫)। নিহতরা সবাই ধানকাটা শ্রমিক।
হাইওয়ে পুলিশের গাজীপুর নাওজোর থানার উপপরির্দক (এসআই) মো. ফরিদুজ্জামান জানান, তারা কুমিল্লায় ধাঁন কাটা শেষে রাতে একটি টিনের ট্রাকে করে বাইবাস সড়ক হয়ে বাড়ি ফিরছিলেন। পথে জিন্দা এলাকা বিপরিত দিক থেকে আসা একটি ভুট্টা বুজাই ট্রাকের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়।
এসময় ট্রাকের উপরে থাকা টিনে কাটা পড়ে ওই তিনজন ঘটনাস্থলেই নিহত হন। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তাদের লাশ উদ্ধার করে গাজীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


