মাসদাইর যুব সমাজের উদ্যোগে হতদরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২২, ০৫:০৫ পিএম
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাসদাইর যুব সমাজের উদ্যোগে অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার ( ২৭ এপ্রিল ) বিকেল তিনটায় মাসদাইর পতেঙ্গার মোড়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময়ে অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ খাদ্য সামগ্রী সেমাই, চিনি, দুধ, পোলাও চাল বিতরণ করা হয়।
বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাসদাইর সমাজ উন্নয়ন সংসদের সভাপতি হাজী শাহজাহান আহম্মেদ প্রধান, বিশেষ অতিথি মাসদাইর সমাজ উন্নয়ন সংসদের সাধারণ সম্পাদক আব্দুস সালাম খন্দকার সেলিম,
১৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব, মাসদাইর সমাজ উন্নয়ন সংসদের সহ-সভাপতি মির্জা মনির, সহ- সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খন্দকার, মো. ফারুক। সার্বিক তত্ত্বাবধানে নয়ন খন্দকার, রাজন, সাঈদ, সাগর, নিটল, তুশার, সাবু।


