Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় দুঃস্থদের মাঝে মোহসিনা আক্তার মোহনার ঈদ উপহার

Icon

ফতুল্লা প্রতিনিধি

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২২, ০৫:২৪ পিএম

ফতুল্লায় দুঃস্থদের মাঝে মোহসিনা আক্তার মোহনার ঈদ উপহার
Swapno

ফতুল্লার তরুণ উদীয়মান সমাজকর্মী মোহসিনা আক্তার মোহনার উদ্যোগে ফতুল্লা ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের দুঃস্থদের মাঝে ঈদ উপহার প্রদান করেছেন। ২৭ এপ্রিল বুধবার দুপুরে ফতুল্লায় দুঃস্থদের মাঝে এ ঈদ উপহার প্রদান করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি কাজী আনিসুল রহমান,

 

বিশিষ্ট নাট্যাভিনেতা ফজলুল হক পলাশ, মো. জুয়েল চৌধুরী, ব্যবসায়ী মো. শহিদ, মো. শরীফ, মো. আলম সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় মোহসিনা আক্তার মোহনা বলেন,  আমি আপনাদের সন্তান, আমি সব সময় আপনাদের পাশে থেকে সেবা করার উদ্দেশ্যে বিগত নির্বাচনে প্রার্থী হয়েছিলাম, আপনারা আমাকে ভোট দিয়েছেন,

 

কোন এক অদৃশ্য কারনে ভোটের রেজাল্ট ঘোরানো হয়েছে তা আপনারা অবগত আছেন। আমি নির্বাচিত হতে না পারলেও সব সময় আপনাদের পাশে আছি থাকবো, আমি আপনাদের কথা দিচ্ছি যে কোন সময় আমাকে পাশে পাবেন। সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন এলাকার মুরুব্বীদের সাথে নিয়ে আপনাদের সেবা করতে পারি। এ সময় একজন শারীরিক প্রতিবন্ধীকে একটি হুইল চেয়ার প্রদান করেন মোহসিনা আক্তার মোহনা।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন