ফতুল্লায় ট্যাংকলরী শ্রমিকদের মাঝে ঈদ উপহার প্রদান
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২২, ০৫:২৭ পিএম
বাংলাদেশ পেট্টোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটস এজেন্টস এন্ড পেট্টোল পাম্প ওনার্স এসোসিয়েশন যমুনা ও মেঘনা ডপো ফতুল্লা শাখার পক্ষ থেকে ট্যাংকলরী শ্রমিকদের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়েছে। ২৭ এপ্রিল বুধবার সকালে ট্যাংলরী শ্রমিক ইউনিয়ন যমুনা ইউনিট কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মতিন মুন্সি,
বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটস এজেন্টস সভাপতি হাজী সাইদুর রহমান রিপন, সাধারন সম্পাদক সাইদুর রহমান, সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন, কার্যকরী সদস্য রিয়াদ মো. চৌধুরী, বাংলাদেশের ট্যাংলরী শ্রমিক ইউনিয়ন যমুনা ইউনিট সাধারন সম্পাদক সালাউদ্দীন আহম্মেদ, সহ-সভাপতি মোখলেসুর রহমান, মেঘনা শাখার কার্যকরী সভাপতি ইকবাল চৌধুরী, সাধারন সম্পাদক মো. শাহিন সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।


