Logo
Logo
×

নগরের বাইরে

কায়সারের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের ঈদ উপহার

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২২, ০৫:৩৮ পিএম

কায়সারের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের ঈদ উপহার
Swapno

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদেরকে ঈদ সামগ্রী দিয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল কায়সার। ২৭ এপ্রিল বুধবার বিকেলে সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের অফিসে ৭২জন অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের হাতে তিনি এ ঈদ সামগ্রীর প্যাকেট তুলে দেন।

 

এর আগে তিনি সোনারগাঁ পৌরসভায় বিভিন্ন জায়গায় গরিব, অসহায়, দুঃস্থ, পথশিশু, ছিন্নমূল, ভ্যান ও রিক্সাচালক, অটোচালক ও পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন। এ সময় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সোহেল রানা, সাবেক ডেপুটি কমান্ডার ওসমান গনি, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম,

 

উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য আশরাফুজ্জামান, নাসরিন সুলতানা ঝরা, এডভোকেট ফজলে রাব্বি, গাজী মজিবুর রহমান, আওয়ামী লীগ নেতা মোস্তফা কামাল নিলু, সোনারগাঁ পৌরসভা যুবলীগের সভাপতি আসাদুল ইসলাম, মোগরাপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুর রহমান সজীব, যুবলীগ নেতা হৃদয় প্রধান, নাজমুল খাঁন শান্ত, রানা খাঁন, মোগরাপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম সাগর সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কর্মী ও সমর্থকরা ও অন্যান্য মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন