ফতুল্লা মডেল প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
স্টাফ রির্পোটার
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২২, ০৫:৪৩ পিএম
পবিত্র মাহে রমজান উপলক্ষে ফতুল্লা মডেল প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৭ এপ্রিল বুধবার শহরের জামতলাস্থ হিরা ড্রাগন প্যালেস রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ফতুল্লা মডেল প্রেস ক্লাবের সভাপতি এনামুল হক সিদ্দিকীর সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ লুৎফর রহমান স্বপন,
ফতুল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সৈয়দ ওবায়েদ উল্লাহ, জাতীয় শ্রমিকলীগ রিয়াদ মহানগর এর সভাপতি মোঃ পারভেজ প্রধান, ফতুল্লা মডেল প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোঃ আনিসুজ্জামান অনু, হরিহরপাড়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য আলহাজ্ব মোঃ হাফিজ, ফ্রেন্ডস সার্কেল ফতুল্লার সাধারণ সম্পাদক রোটারিয়ান মোঃ জহিরুল ইসলাম, সমাজসেবক মোঃ সাগর,
মোঃ খোকন প্রমুখ। উপস্থিত ছিলেন ফতুল্লা মডেল প্রেস ক্লাবের সহসভাপতি সাইফুল ইসলাম সজিব, সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোখলেসুর রহমান তোতা, অর্থ বিষয়ক সম্পাদক তানজিল আহমেদ তুষার, প্রচার সম্পাদক দুলাল আহমেদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ কাইয়ুম খান, সদস্য মোঃ মাহাবুবুর রহমান খোকা, এবায়েদ উল্লাহ, নাজমুল হাসান আশিক, মোঃ ওয়াহিদুর রহমান সোহেল সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।


