Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় দুই অবৈধ ইটভটাকে জরিমানা ৫ লাখ

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২২, ০৬:০১ পিএম

ফতুল্লায় দুই অবৈধ ইটভটাকে জরিমানা ৫ লাখ
Swapno

নিয়মনীতি তোয়াক্কা না করে অবৈধভাবে ইটভাটা পরিচালনা করার দায়ে বক্তাবলীর দুই ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ আদালত। ২৭ এপ্রিল দুপুরে পরিবেশ আদালতের স্পেশাল ম্যাজিস্ট্রেট ও সিনিয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলম এ অর্থদন্ডে দন্ডিত করেন। দন্ডপ্রাপ্ত কারখানাগুলো হলো- সালাউদ্দিনের মালিকানাধীন এস এস ব্রিক্স ফিল্ড ও বাবুলের মালিকানাধীন মা আবেদুন্নেছা ব্রিক্স ফিল্ড।

 

পরিবেশ আদালতের স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর (আদালত সহকারি) সাইফুল মীর এর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিয়ম না মেনে ইটভাটা পরিচালনা করায় পরিবেশ সংরক্ষণ আইনে ইব্রাহীম খলিলের মালিকানাধীণ মা ব্রিক্স ফিল্ডকে ৩ লাখ টাকা, বোরহান উদ্দিনের মালিকানাধীন ইস ইউ এ ব্রিক্স ফিল্ডকে ৪ লাখ টাকা ও আলামিনের সামাদ ব্রিক্স ফিল্ডকে ৪ লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন