বন্দরে আক্তার হোসেনের ঈদবস্ত্র বিতরণ
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২২, ০৪:০৭ পিএম
কলাগাছিয়া ইউনিয়ন আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন (বিএ)’র উদ্যোগে ৩শ দুঃস্থ ও অসহায়ের মাঝে পবিত্র ইদুল ফিতর উদযাপনের লক্ষ্যে শাড়ী ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। বুধবার সকালে বন্দরের জিওধরা এলাকায় আক্তার হোসেনের নিজ বাড়িতে এসব বিতরণ করা হয়। এ সময় আক্তার হোসেন জানান, ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ।
সমাজের সকল শ্রেণির মানুষের সাথে আনন্দ ভাগাভাগি করে উদযাপনের মাধ্যেই ঈদের প্রকৃত খুশি। আমি খাবো আমার প্রতিবেশী খাবে না এটা আমাদের ইসলামের শিক্ষা নয়। সম্প্রতি আর সৌহার্দ্যে ঈদ উদযাপনের মধ্যেই রমজানের প্রকৃত মহিমা ফুঁটে উঠে। আসুন একসাথে ধনী, গরিব সকল শ্রেণি পেশার মানুষ এক হয়ে ঈদ উদযাপন করি। এসময় আক্তার হোসেন ছাড়াও তার বাবা হাজী আলী বাহার মেম্বারসহ তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।


