বৃহত্তর মাসদাইর জনকল্যাণ সংসদের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২২, ০৪:১৩ পিএম
বৃহত্তর মাসদাইর জনকল্যাণ সংসদের উদ্যোগে গরিব ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকালে ফতুল্লার মাসদাইর বেকারীর মোড়ে বৃহত্তর মাসদাইর জনকল্যান সংসদের উদ্যোগে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জমান আসাদ,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বৃহত্তর মাসদাইর পঞ্চায়েত কমিটির সভাপতি শাহাবুদ্দিন মাদবর, সাধারণ সম্পাদক আব্দুল কাদির প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক জালাল উদ্দিন প্রধান, ফতুল্লা থানা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মতিউর রহমান প্রধান, এনায়েতনগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ৮নং ওয়ার্ডের মেম্বার আতাউর রহমান প্রধান,
৭নং ওয়ার্ড মেম্বার শাহজাহান মাদবর, ৭, ৮ ও ৯নং ওয়ার্ড মেম্বার ফারহানা আক্তার, ফতুল্লা থানা আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক রাজিব হোসেন মিঠু, আদর্শ স্কুলের শিক্ষক নুরুল ইসলাম, মোক্তার হোসেন, সমাজ সেবক কাজী শাহীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশরাফুল ইসলাম রাসেল। অনুষ্ঠান সঞ্চালনা করেন বৃহত্তর মাসদাইর জনকল্যান সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুস সোবহান।
এসময় আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি মনির প্রধান, নিজাম প্রধান, সহ সাধারণ সম্পাদক মাহাবুব প্রধান, সাংগঠনিক সম্পাদক রাশেদ মাদবর, কোষাধ্যক্ষ মুরাদ মাদবর, সুলতান, কাজী মোঃ সেলিম, মোক্তার মাদবর, অনিক, সজিব, আলামিন, স্বপন, মাহফুজ, হাসেম, আনন্দ, সুজন, জাকির সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


