Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে ২৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২২, ০৭:২৯ পিএম

রূপগঞ্জে ২৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
Swapno

রূপগঞ্জে ২৬ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) রাতে রূপগঞ্জ গোলাকান্দাইল এলাকা থেকে তাকে আটক করা হয়।

 

শুক্রবার (২৯ এপ্রিল) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। আটককৃত হলেন রুবেল ওরফে আরিফ রূপগঞ্জ চনপাড়া এলাকার মৃত আজাহারের ছেলে।


ডিবির অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, ঈদকে সামনে রেখে মাদক বিক্রেতারা জেলার বিভিন্ন এলাকায় মাদক মজুত করছে। এমন সংবাদের উপর চলছে অভিযান।

 

তার ধারাবাহিকতায় রূপগঞ্জ গোলাকান্দাইল এলাকায় ডিবির একটি টিম অভিযান পরিচালনা করে ২৬ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক বিক্রেতা রুবেল ওরফে আরিফকে আটক করা হয়।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন