বন্দর ইউনিয়ন জাতীয় পার্টির সম্মেলন ও ইফতার মাহফিল
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২২, ১২:২৯ পিএম
বন্দর ইউনয়িন জাতীয় পার্টির উদ্যোগে সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ এপ্রলি) বিকেলে বন্দরের একেএম শামসুজ্জোহা বিদ্যালয়ে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি ও বন্দর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৪ নং ওর্য়াড কাউন্সিলর মোঃ আফজাল হোসেন। বন্দর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. এরশাদ এর সঞ্চলনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবসংহতির সভাপতি বাবু রিপন ভাওয়াল। অনুষ্ঠানে সভাপতিত্ব করনে শাহাবুদ্দিন সাবা। অনুষ্ঠানে বন্দর ইউনিয়ন জাতীয় পার্টির নতুন কমিটি ঘোষণা করা হয়। বন্দর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি হলনে শাহাবুদ্দিন সাবা, সাধারণ সম্পাদক মো. এরশাদ।
মো. আফজাল হোসেন তার বক্তব্যে বলেন, আমাদরে প্রিয় নেতা আমার রাজনৈতিক জীবনের শিক্ষা গুরু নারায়ণগঞ্জ-৫ আসনের চার চার বারের সাংসদ প্রয়াত জননেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসিম ওসমানের আগামীকাল ৩০ এপ্রিল ৮ তম মৃত্যু বার্ষিকী। আপনারা সবাই আমার প্রাণ প্রিয় নেতার জন্য দোয়া করবেন। তার হাতে গড়া বন্দর ইউনিয়ন জাতীয় পার্টি।
তাই প্রতিটি ইউনিয়ন এবং ওয়ার্ডে জাতীয় পার্টির অঙ্গ সংগঠনেকে আমরা শক্তিশালী করার জন্য এক লক্ষ্যে কাজ করছি। আপনারা ও সবাই একত্রে কাজ করেন। যেন বন্দর উপজলো জাতীয় পার্টি ও নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাতীয় পার্টি সারা বাংলাদশেে সুনাম রাখতে পার। আমি আপনাদরে কাছে আবার দোয়া চাই নাসিম ওসমানকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করেন।


