হৃদয় গ্রুপের পক্ষ থেকে অসহায়দের মাঝে ঈদ বস্ত্র উপহার
ফতুল্লা প্রতিনিধি
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২২, ০৪:২৪ পিএম
ফতুল্লায় ৯৬০জন গরীব, অসহায় ও দুস্থ মাঝে শাড়ি লুঙ্গি,ও থ্রী পিছ উপহার দিয়েছেন হৃদয় গ্রুপের চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজ সেবক তৈয়বুর রহমান তৈয়ব। শুক্রবার (২৯ এপ্রিল) সকালে লালখাঁ এলাকায় তৈয়বুর রহমান তৈয়ব এর নিজ বাস ভবনে এ বন্ত্র বিতরণ করা হয়।
এসময় ফতুল্লা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. মোস্তফা কামালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের পরিষদের ৯ নং ওয়ার্ড মেম্বার হান্নানুর রফিক রঞ্জু,সার্বিক সহযোগিতায় মিসেস নার্গিস রহমান,তামান্না রহমান,রহমান,ইতি রহমান মীম,রাফিদুর রহমান হৃদয়, মিরাজ সহ আরও অনেকে।


