বৃহত্তম দেওভোগ পঞ্চায়েত কমিটির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২২, ০৪:২৯ পিএম
পবিত্র ঈদুর ফিতর উপলক্ষ্যে বৃহত্তম দেওভোগ পঞ্চায়েত কমিটির উদ্যোগে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে বস্ত্র ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়। গতকাল শুক্রবার পশ্চিম দেওভোগ শেষ মাথা এলাকায় বৃহত্তম দেওভোগ পঞ্চায়েত কমিটির উদ্যোগে এ খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরন করেন।
এসময় উপস্থিত ছিলেন, বৃহত্তম দেওভোগ পঞ্চায়েত কমিটির সভাপতি আলহাজ্ব হেদায়েত উল্লাহ খোকন, সিনিয়র সহ-সভাপতি মাকদুস আহমেদ বাবুল, সহ-সভাপতি সফিউদ্দিন খোকন সরদার, জেলা যুব শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক গাজী লিটন সহ প্রমূখ।


