পিরোজপুর ইউনিয়ন বিএনপি নেতাকর্মীদের মিছিল
সোনারগাঁ প্রতিনিধি
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২২, ০৪:৪৮ পিএম
সোনারগাঁ উপজেলা বিএনপির আয়োজনে গতকাল শুক্রবার বিকেলে মেঘনা শিল্পনগরী এলাকায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভা ও ইফতার মাহফিলে উপজেলার পিরোজপুর ইউনিয়ন বিএনপির ৩ নং ওয়ার্ড থেকে পিরোজপুর ইউনিয়ন যুবদলের ১নং যুগ্ন আহবায়ক সানোয়ার সরকারের নেতৃত্বে একটি মিছিল নিয়ে উক্ত আলোচনা সভা ও ইফতার মাহফিলে অংশ গ্রহন করেন বিএনপির কর্মী সমর্থকরা।
এসময় মিছিলে অংশ গ্রহন করেন পিরোজপুর ইউনিয়ন বিএনপির যুব-বিষয়ক সম্পাদক আল আমিন, ইউনিয়ন বিএনপির সদস্য রবিউল আওয়াল ভূইয়া, আবুল কালাম ভূইয়া, সাকিল আহাম্মেদ ইসরাক, ৩নং ওয়ার্ড সভাপতি ওহাদ মিয়া সরকার, মাজহারুল ইসলাম, ওসমান গনি, মোস্তফা কামাল, ফজলুল হক, আবু সাঈদ ভূইয়া, জাকির হোসেন, নুরনবী মাষ্টার, আব্দুল সাত্তার, মজিবুর রহমান, হারুন অর রশিদ, সাগর মিয়া ও আওলাদ হোসেন প্রমূখ।


