Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় ট্রলার বাল্কহেড শ্রমিক ইউনিয়নের ঈদ সামগ্রী বিতরণ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০১ মে ২০২২, ০৪:২৬ পিএম

ফতুল্লায় ট্রলার বাল্কহেড শ্রমিক ইউনিয়নের ঈদ সামগ্রী বিতরণ
Swapno

পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষ্যে বাংলাদেশ ট্রলার (বাল্কহেড) শ্রমিক ইউনিয়ন ফতুল্লা ঘাট কমিটির উদ্যোগে দরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। সংগঠনটির ফতুল্লা ঘাট কমিটির সভাপতি সবুজ মিয়াজির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মো.কাউসার হোসেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রলার (বাল্কহেড) শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মো.আনিস মাস্টার।

 

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা কমিটির সভাপতি মো.হোসেন মাস্টার,কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মো.হারুন মোল্লা,জাতীয় শ্রমিক লীগ ফতুল্লা আঞ্চলিক কমিটির প্রচার সম্পাদক মোবারক হোসেন। অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ফতুল্লা থানা কমিটির সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম, ফতুল্লা ঘাট কমিটির সহ সভাপতি মো. মান্নান, মো. মন্টু, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. শহিদুল ইসলাম প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন