ওয়ায়েস করণী আদর্শনগর পঞ্চায়েত কমিটিরউদ্যোগে ঈদ খাদ্যসামগ্রী বিতরণ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০১ মে ২০২২, ০৭:২৪ পিএম
নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুরে ওয়ায়েস করণী আদর্শ নগর পঞ্চায়েত কমিটির উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৩০০ অসহায় দুস্থ পরিবারের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সকল শহীদের আত্বার মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
৩০ এপ্রিল শনিবার বিকাল ৪ ঘটিকায় আদর্শ নগর এলাকায় এ আয়োজনে ওয়ায়েস করনী আদর্শ নগর পঞ্চায়েত কমিটির সিনিয়র সহ সভাপতি আবুল বাসারের সভাপতিত্বে উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন ওয়ায়েস করনী আদর্শ নগর পঞ্চায়েত কমিটির প্রতিষ্ঠাতা মোঃ তারেকুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন ওয়ায়েস করনী আদর্শ নগর পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক তসলিম আহমেদ, ওয়ায়েস করনী আদর্শ নগর পঞ্চায়েত কমিটির সহ সভাপতি আবুল হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ লিখন হোসেন আলী, আব্দুর রশিদ আনিসুর রহমান সহ পঞ্চায়েত কমিটির অন্যান্য সদস্য ও এলাকায় মুরুব্বি এবং গন্যমান্য ব্যাক্তিবর্গ গণ।


