আক্তার হোসেন (বিএ)’র ঈদ সামগ্রী বিতরণ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০১ মে ২০২২, ০৭:৫২ পিএম
কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন (বিএ)’র উদ্যোগে গরীব ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার সকালে বন্দরের জিওধরা এলাকায় আক্তার হোসেনের নিজ বাসায় প্রায় দেড়শত পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ঈদ সামগ্রী’র মধ্যে রয়েছে, ১ কেজি চিনি, ১ কেজি চিনিগুড়া চাউল ও ২ প্যাকেট সেমাই।
এসময় সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আক্তার হোসেন বলেন, ধনী-গরিব, বন্ধু-শত্রু সব ভেদাভেদ ভুলে ঈদ হোক সকলের। ঈদের খুশি ছড়িয়ে পড়ুক বাংলার প্রতিটি ঘরে ঘরে। ঈদ সামগ্রী বিতরণকালে আক্তার হোসেন ছাড়াও উপস্থিত ছিলেন তার বাবা হাজী আলীবাহার মেম্বারসহ তার পরিবারের সদস্যরা।


